1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

মোহাম্মদপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্নধারা হাউজিং,বছিলা গার্ডেন সিটি ও বছিলা এলাকায় হাট বাজার, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ,যুগ্মআহবায়ক মীর কামাল হোসেন,যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন,মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি সেন্টু,ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক
মোহাম্মদ নুরুল ইসলাম,ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রজ্জব আলী সুমন,ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম,মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মোঃ মিন্টু,রাকিবসহ ওয়ার্ড এবং ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, এসময় তিনি বলেন,আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার,জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফার এ দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের কাছে পৌছে দেয়ার জন্যই দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে এই লিফলেট আমরা জনগণের কাছে পৌছে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com