1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ঢাকা-করাচি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ: তৌফিক হাসান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

 

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : করাচি থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। পরবর্তীতে এটার আপডেট জানা যাবে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে জানিয়েছি। ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি যে দু-দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি মোটেই কাম্য নয়।

তিনি বলেন, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের সম্পর্ক এর মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা হচ্ছে।

তৌফিক হাসান জানান, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মোট ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যেখানে প্রায় সবক্ষেত্রেই রোহিঙ্গা সমস্যার কথা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশ এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করে। সেখানে প্রধান উপদেষ্টা তিনটি প্রস্তাব দেন যার অন্যতম ছিল অল স্টেকহোল্ডারস কনফারেন্স আয়োজনের আহ্বান। অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিবকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য একটি চিঠি পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ জানান।

এরই ফলে বুধবার (২০ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে উপস্থাপিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জাতিসংঘের ১০৬টি সদস্যরাষ্ট্র এটি কো-স্পনসর করে, যা এ রেজ্যুলেশনের প্রতি ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, তাকে দেশে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রাজনৈতিক বিষয়। ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com