1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাষট্টি বছর বয়সী আদানির ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত। আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে।

মার্কিন উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।

তবে এ বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com