1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই হিসেবে দীর্ঘ ১৫ বছর পর এবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শায়রুল কবির খান আরও জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। ওই দিন রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার জানান, ২০১১ সালের ১৩ নভেম্বর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে তাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পর এবারই প্রথম তিনি সশস্ত্র বাহিনীর অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানটিতে যোগ দিতে সম্মত হয়েছেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যসহ প্রায় ৩০ জন সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাহিনীর একটি বিশেষ দল তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তাকে পৌঁছে দেবেন।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানোর আগে একই দিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ মিলে ৩০ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com