1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা

বোনকে বাঁচাতে গিয়ে দুই বোনেরই মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ার শেরপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই বোনোর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেমি খাতুন (১১) ও তার ফুফাতো বোন কাজিপুর উপজেলার বেলতোল গ্রামের সুমন মিয়ার মেয়ে মীম খাতুন (১২)। তারা দুইজনই ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার বেলা ১১টার দিকে পুর্বপাড়ার নুরুল ইসলামের পুকুরে মিম আক্তার, মামাতো বোন জেমি আকতার, মামাতো ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়।

এসময় ফুফাতো বোন মীমকে বাচাঁতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জেমি খাতুনও মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘পানিতে ডুবে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com