1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন : ভূমি উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।
তিনি আজ বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্ত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠান- ২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।
ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলী সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com