1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

ঢাকায় দূতাবাস খোলার সম্ভবনা খুঁজে দেখছে আজারবাইজান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে তার দেশ। তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভবনা খুঁজে দেখছে।

কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, আজারবাইজান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভবনা খুঁজে দেখছে।

ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করেন প্রেসিডেন্ট আলিয়েব। তিনি বলেন, বিগত মাসগুলোতে তিনি বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

প্রেসিডেন্ট আলিয়েব অধ্যাপক ইউনূসকে বলেন, আপনার কাজটা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমি জানি আপনি এমন একজন যিনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। এসময় দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

ড. ইউনূস বলেন, দুই দেশ সমৃদ্ধ হতে পারে যদি দ্বিপাক্ষিক বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে।

তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

প্রেসিডেন্ট আলিয়েব বলেন, আজারবাইজান সেবাসমূহকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজান বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com