1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বরগুনা–১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে গতরাতে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com