1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

মিছিলের সময় গ্রেপ্তার ছাত্রলীগের ৪২ নেতাকর্মী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে আটক ৪২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইবরাহিম খলিল উল্লাহ। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন আবেদন করে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আসামিরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে রাস্তায় নেমে সহিংসতা ঘটিয়েছে। কাজেই সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা হোক।

শুনানিতে বিচারককে উদ্দেশ্য করে আসামিপক্ষের আইনজীবী এক আসামির পেশাগত আইডি কার্ড দেখিয়ে বলেন, ‘আমি সরকারি চাকরিজীবী। অফিস থেকে ফেরার পথে আমাকে আইডি কার্ড দেখানোর পরও আটক করা হয়েছে।’ উত্তরে বিচারক বলেন, ‘দেশটা এখনো মগের মুল্লুক হয়ে যায়নি, আপনি আইডিকার্ড দেখানোর পরও আপনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে আটক করবে।’ দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময় আসামির স্বজনদের আদালত আঙিনায় আহাজারি করতে দেখা গেছে। গত ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com