1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার

“বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি – স্থানীয় সরকার উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও পার্থক্য দূর করতে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি।

উপদেষ্টা আজ রোববার (১০ নভেম্বর) সুইস দূতাবাসের অর্থায়নে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, সিডিআরসি ও পল্লী উন্নয়ন একাডেমী, আরডিএ আয়োজিত দি লাস্টিং ইমপ্যাক্ট অফ এম ফোর সি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, পল্লী উন্নয়নের বিভিন্ন ক্ষুদ্র ঋণের যে প্রকল্পগুলো আছে তা অগ্রণি ভূমিকা পালন করতে পারে। চরের জন্য কোন বিশেষ ঋণ সুবিধা প্রদান করা বিশেষভাবে প্রয়োজন। তার জন্য কোন প্রকল্প যদি গ্রহণ করতে হয় তাহলে আমি মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো।

তিনি আরও বলেন, অপ্রচলিত জলজ খাদ্যর প্রচার করা যেতে পারে। কাকড়া, ব্যাঙ, শামুক ইত্যাদি চাষবাদ করে বিদেশে রপ্তানী করে চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেংটো রেংলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com