1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিসি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

আব্দুর রশিদ, সাতক্ষীরা: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের পূর্বপাশে প্রেস উদ্যানে আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা প্রশাসক বলেন, “প্রকৃতির মাঝেই জীবনের অস্তিত্ব। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সাতক্ষীরার জলাবদ্ধতা দূর করতে খাল ও নদীর অবৈধ দখলমুক্তকরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।” তিনি জানান, প্রাণসায়র খালের দু’পাশে নান্দনিক উদ্যান তৈরির পরিকল্পনা রয়েছে এবং পৌরসভাকে গাছের সুরক্ষা ব্যবস্থা নিতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সাহিত্যিক, কবি, ও বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ক্লাব দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করে। জেলা প্রশাসক সংগঠনের এ পরিবেশবান্ধব উদ্যোগের জন্য ধন্যবাদ ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com