1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মাননা 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ,লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়।

একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় আইডিয়াল মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ অনু্‌‌ষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী ও হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী।

এসময় বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামির নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপোষও করবে না। সুন্দর দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com