1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

আম পেয়ে প্রধানমন্ত্রীকে ‘রিটার্ন গিফট’ হিসেবে যা পাঠাচ্ছেন ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৭৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মেঘলায়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সেই সঙ্গে তারাও প্রধানমন্ত্রীকে ‘রিটার্ন গিফট’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার রাজ্যের বিখ্যাত ‘রাণী আনারস’ পাঠাবেন। আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী পাঠাবেন সেখানকার বিখ্যাত মসলা, হলুদ এবং অর্গানিক পণ্য। খবর আউটলুক, পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে সাড়ে ৬৫০ কেজি আনারস পাঠানো হতে পারে।

ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে এ আনারস পাঠানো হবে। ত্রিপুরার গোমতি জেলার আম্পি গ্রাম থেকে বিখ্যাত ‘রাণী আনারস’ সংগ্রহ করা হবে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার বিপ্লব কুমার দেব, মেঘলায়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com