1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার ঘটনায় বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে। এ ধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করার জন্য তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।

এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতিমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি সৃষ্টি করেছে।

‘আমরা জোর দিচ্ছি যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরেও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম পন্থা।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে বাংলাদেশ একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিত

এর আগে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com