1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

রূপগঞ্জে কারখানায় আগুন: বিচার বিভাগীয় তদন্তের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৯৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় এ দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জিএম কাদের বলেছেন, ‘কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এত মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com