1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

মৌলভীবাজারের জুড়ীতে মার্কেটে অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে একটি মার্কেটে আগুন লেগে ১টি দোকান, ১টি গোদাম, ৪টি বসবাসের কক্ষ পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১ ঘটিকার সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও কন্টিনালা সংলগ্ন মৃত হাসন আলীর পুত্র খলিলুর রহমানের মার্কেটে ঘটেছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ওই রাতে জুড়ী কামিনিগঞ্জ বাজারের ব্যবসায়ী খলিলুর রহমানের মার্কেটে আগুন লেগে একই গ্রামের ছায়েব আলীর মোদির দোকান, জাকির হোসেনের খাদ্য গোদাম (কয়েল,চানাচুর, বিস্কুট, চিপস্, ড্রিংসসহ বিভিন্ন পন্যেসহ) ৪টি ভাড়াটিয়ার কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। মার্কেটে আগুন দেখে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নেখভানোর কাজে লেগে পড়ে। খবর পেয়ে জুড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহযোগিতায় দীর্ঘ ৪ঘন্টা আপ্রান চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। তাতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষীত হয়েছে বলে ব্যবসায়ী ও ভাড়াটিয়া পরিবাররা জানান। রাতই জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোর্সেদুল আলম ভূঁইয়ার নেতৃত্রে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের খোজখবর নেন এবং তাদের শান্তনা প্রদান করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com