1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৯ ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে।

সোমবার ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের শোকজ নোটিশ দেওয়া হয়। ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা।

পুলিশ একাডেমি সূত্র বলছে, প্রশিক্ষণ মাঠে নাস্তা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে অন্তত ৫৯ এসআইকে শোকজ করা হয়েছে।

সূত্র জানায়, ২১ অক্টোবর ওই ব্যাচের ১০ এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন।

২৪ অক্টোবর প্রশিক্ষণরত এক এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও তিনি নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।

এ শোকজের বিষয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা বলেন, ‘শোকজ বিভিন্ন কারণে দেওয়া হয়। এটা রুটিনমাফিক বিষয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com