1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধর, শিশু-নারীসহ আহত ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের বশিকপুরে পাওনা টাকা চাওয়ায় দেবরের হাতে মারধরের শিকার হয়েছে ফাতেমা বেগম (৩৫) নামে এক নারী। এসময় ওই নারীর বারো বছরের কন্যা সন্তান জেরিনকেও মারধর করা হয়েছে, দাবি ভুক্তভোগীর। এঘটনায় দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ফাতেমা বেগম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২০ অক্টোবর) ওই ইউনিয়নের কাচারী বাড়িতে এঘটনা ঘটে।

আহত ফাতেমা বেগম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের কাচারী বাড়ির অহিদের স্ত্রী। অপর আহত জেরিন তার মেয়ে। অভিযুক্তরা সম্পর্কে ফাতেমা বেগমের দেবর ও দেবরের স্ত্রী।

অভিযুক্ত জহিরুল ইসলাম কাচারী বাড়ির শফিক উল্যাহর ছেলে ও নার্গিস আক্তার জহিরুল ইসলামের স্ত্রী।

আহত ফাতেমা বেগম জানায়, তার স্বামী অহিদ ঢাকায় চাকরি করে। কয়েক বছর আগে তার স্বামীর ছোট ভাই জহিরের বিবাহ বিচ্ছেদ হলে দেনমোহরের টাকা পরিশোধের জন্য তার স্বামীর কাছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা ঋণ চায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও জহির তার ভাইয়ের পাওনা টাকা না দেয়ায় তাদের মাঝে মনোমালিণ্য দেখা দেয়। ঘটনার দিন পাওনা টাকা দাবি করলে জহির, তার দ্বিতীয় স্ত্রী নার্গিস ও কয়েকজন বহিরাগতদের খবর দিয়ে তাকে মারধর শুরু করে। এসময় তার মেয়ে জেরিনকেও তারা মারধর করে বসতঘর ভাংচুর করে।

ভুক্তভোগীর স্বামী অহিদ জানায়, প্রায় ১০ বছর পূর্বে তার ছোট ভাই জহিরের প্রথম স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধের জন্য তার কাছ থেকে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা ঋণ নেয়। টাকা ফেরত না দেয়ায় তার ভাই জহিরের সাথে তার তেমন যোগাযোগ নেই। তিনি ঢাকা থাকায় তার স্ত্রী সেই টাকা দাবি করলে জহির দলবল নিয়ে তার স্ত্রী ও মেয়েকে মারধর করে। এঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও পাওনা টাকা উদ্ধারে আইনগত সহায়তার দাবি করেন।

এবিষয়ে জানতে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হামলা ও পাওনা টাকার বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com