1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনায় গাছ চাপা পড়ে একজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ঘূর্ণিঝড় ‘দানা’র ঝড়ো বাতাসে গাছ চাপা পড়ে বরগুনায় আশ্রাফ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আশ্রাফ আলী (৬১) বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওয়ানা হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com