1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

পটুয়াখালী জেলা গলাচিপায় মেহেদী হত্যার বিচার চায় এলাকাবাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

মোঃনুহুইসলাম পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপায় মেহেদী হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন নিহতের বন্ধু, স্বজন, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত ও নিহতের বাবা ইউনূস দুয়ারী। মানববন্ধনের ব্যানারে হত্যায় জড়িত মোমেন হাওলাদার, মনির দুয়ারী, শাহাবুদ্দিন দুয়ারী, কবির দুয়ারী, মহসিন দুয়ারী, শাওন দুয়ারী, শাহীন হাওলাদার, লাল মিয়া দুয়ারী ও শিপন দুয়ারীর ছবি দেয়া হয়। এসময় দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন বক্তারা।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডাকুয়া ইউনিয়নের আটখালী বাজারে মেহেদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পাড় ডাকুয়া গ্রামে পানের বরজ নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষ মনির দুয়ারী, মোমেন ও তার সঙ্গীদের হামলায় গুরুতর আহত হন মেহেদী। এক সপ্তাহ মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন মেহেদী বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com