1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

মাদক সেবনে বাধা দেয়ায় গৌতম কুমার বনিককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

শেখ এনামূল হক বিদ্যুৎ,সোনারগাঁ প্রতিনিধি: মাদক সেবন ও বেঁচাকেনায় বাধা দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার গৌতম কুমার বনিক(৬১)নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার বারবী ইউনিয়নের রিবর গ্রামের মৃত শ্রী হরি ভক্ত বনিকের ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের প্রধান গেইট সংলগ্ন দুলাল চন্দ্র দাস এর ক্রোকারিজ দোকানের সামনে
এ মারপিটের ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে আহত ব্যবসায়ী গৌতম কুমার বনিক বাদী হয়ে, ১)লোকনাথ মালাকার (৪৮),পিতা- মৃত গনেশ মালাকার,২)উত্তম মালাকার,পিতা-লোকনাথ মালাকার,৩)পরন মালাকার(৪৫)পিতা- মৃত গনেশ মালাকার সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,আহত ব্যবসায়ী গৌতম কুমার বনিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ সোনারগাঁ উপজেলা কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি শারীরীক ভাবে অসুস্থ হওয়ায় ২০১৪ সালে তার ওপেন হার্ট সার্জারী হয়।
গৌতম কুমার বণিকের উপর হামলাকারী পবন মালাকার দীর্ঘদিন ধরে মাদক সেবনকারী এবং এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিলো। তাদের অপরাধ কর্মকান্ডে বাঁধা দেওয়ার কারনে হামলাকারীরা বিভিন্ন সময়ে গৌতম কুমার বণিককে মারপিট করিয়া খুন-জখম করার হুমকি দিয়া আসিতেছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে লোকনাথ মালাকার,উত্তম মালাকার ও পবন মালাকার অজ্ঞাতনামা ৩/৪ সঙ্গীসহ দা,লোহার রড,লাঠিসোটা,দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে সোনারগাঁ থানাধীন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের প্রধান গেইটের সামনের রাস্তায় গৌতম কুমার বণিকের পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারপিট করে মারাত্মকভাবে আহত করে।
এবং তার সঙ্গে থাকা নগদ দশ হাজার টাকা ও গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় গৌতম কুমার বণিকের ডাক-চিৎকারে দুলাল চন্দ্র দাস (৫৮) নামের এক ব্যক্তি এগিয়ে আসলে তাকেও এলোপাথারীভাবে কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। লোকজন সমাগম হতে থাকলে উক্ত বিষয়ে মামলা করলে তাদের খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহত গৌতম কুমার বণিকের স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আঃ বারী বলেন,অভিযোগ পেয়েছি,ঘটনার তদন্ত করে এর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com