1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

মৌলভীবাজারের জুড়ীতে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের বাছুরসহ ৩টি গরুর মৃত্যু হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

 

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে নূরুল ইসলাম (৭৫) নামক এক কৃষকের ২টি বড় গরু, ১টি বাছুরসহ ৩টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (১৮অক্টোবর) শুক্রবার দিবাগত রাতে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শিমূলতলা গ্রামের নূরুল ইসলামের (ওরফে ইসলাম মিয়া) বাড়িতে ঘটেছে। জানা গেছে, কৃষক নূরুল ইসলামের বড় ছোট মিলে ৭টি গরু লালন পালন করতেন। তন্মধ্যে ৩টি গরু গত দুই দিন যাবত অসুস্থ থাকা অবস্থায় ওই রাতে মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বাকি ৪টি গরুর আবারও সংকটাপন্ন বলে নূরুল ইসলাম জানান। সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, গোয়ালের মেঝেতে বাছুরসহ ৩টি গরুর নিথর দেহ পড়ে আছে। আর মালিকসহ পরিবারের লোকজন এ ক্ষতির ভাবনায় আহাজারি করছে। এ ছাড়া অসুস্থ বাকি ৪টি গরু নিয়ে ভাবনার শেষ নেই তার। খবর পেয়ে আশপাশের লোকজন কৃষক নূরুল ইসলামের বাড়িতে ভীড় জমা করেছেন এবং তার পরিবারকে শান্তনা দিচ্ছেন। এ ব্যাপারে গরুর মালিক নুরুল ইসলামের সাথে কথা হলে, তিনি জানান, ভবিষ্যতের উন্নতির আশায় গরুগুলি পালতাছি। এখন আমার সর্বনাশ হয়ে গেল। ভবিষ্যতের পথ অন্ধকার। এ ক্ষতি পুসিয়ে উঠতে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com