1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা প্রশাসন ফুলতলা”র উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব! তেহরানের তীব্র প্রতিক্রিয়া, যুদ্ধবিরতি নিয়েও টানাপোড়েন দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ, স্থল-আকাশে শক্তিমত্তার প্রদর্শন ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ

কমপ্লিট শাটডাউন ও লংমার্চের হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন জিএম, ডিজিএম ও এজিএমকে চাকরি থেকে অবসানের প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে দুই দফা দাবি আদায় না হলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ইতোমধ্যে দেশের ১২টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) ২০ জন জিএম, ডিজিএম ও এজিএমের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ছাড়াও নির্দেশনা অবজ্ঞাসহ কয়েকটি অভিযোগ এনে তাদের চাকরি থেকে অবসানের আদেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এরই মধ্যে ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ মামলা প্রত্যাহারের পাশাপাশি চাকরির অব্যাহতির আদেশ প্রত্যাহার না করলে সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সেই সঙ্গে আরইরিব চেয়ারম্যানের অপসারণের দাবিও জানিয়েছেন তারা।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরইবির বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com