1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান

জমি নিয়ে বিরোধ, গৃহবধূকে শ্লীলতাহানি-হত্যাচেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যাচেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে ডালু মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডালু মিয়া উপজেলার ছোট চিকাশি গ্রামের আব্দুস সোহরাবের ছেলে। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহবধূকে শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যাচেষ্টায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার ছোট চিকাশি গ্রামের আব্বাস আলীর ছেলে জামাল মিয়ার প্রতিবেশী ডালু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২ জুলাই সকালের দিকে ডালু মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বাড়ি গিয়ে তাকে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় ডালু মিয়া ও তার লোকজন জামাল মিয়াকে মারপিট করতে থাকে। এ সময় জামালের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে ওই গৃহবধূকে তারা শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা লুট করে নেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী জামাল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তার অভিযোগে ডালু মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়েছে। ডালু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com