1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ধর্ম অবমাননার অভিযোগ, যুবকের আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে আতিকুর রহমান সাগর (৩২) নামে পাবনার চাটমোহরের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে থানায় আত্মসমর্পণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চাটমোহর থানায় আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসল্লিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করেন অনেকেই।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কয়েকজন আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাই। তখন ছেলের অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তার মোবাইল কোথায় আছে জানতে চাইলে তিনি জানান, ইসলাম নামে এক ব্যক্তির কাছে রয়েছে। এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাই এবং সাগরকে থানায় সোপর্দ করতে বলি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় গিয়ে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে ওসির সঙ্গে কথা বলি।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে সাগরের ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি। তবে সে গ্রেপ্তার হয়েছে কি না, জানি না।

এ বিষয়ে চাটমোহর থানায় যোগাযোগ করা হলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com