1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

জুনায়েদ হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নরসিংদীর মরজালে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব (২২) মারা গেছেন। ছুরিকাঘাতের ৯ দিন পর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা মরজাল বাসস্ট্যান্ডে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে ছাত্র-জনতা। দেড় ঘণ্টা এ অবরোধ চলে। এতে দু’পাশে প্রায় ৮ কিলোমিটার রাস্তা তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও যাত্রীরা।

দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে আবারও যান চলাচল স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এর আগে জুনায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বটিয়ারা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদকে ছুরিকাঘাত করেন সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। পরে আহত জুনায়েদকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির প্রস্তুতিকালে সোমবার রাতে তার মৃত্যু হয়।

ছুরিকাঘাতের ঘটনায় ৩০ সেপ্টেম্বর জুনায়েদের চাচা মো. শফিক বাদী হয়ে স্বাধীন ও পিয়ালসহ ১৪ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষরা জুনায়েদ আল হাবিবকে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com