1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ঘণ্টায় হিজবুল্লাহর ১২০ লক্ষ্যবস্তুতে ইসরাইলের আঘাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে সোমবার হিজবুল্লার লক্ষ্যবস্তু চিহ্নিত করে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্য মতে, ৬০ মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননে ১২০টিরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে তারা।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, বিমান বাহিনী আইএএফ একটি বিস্তৃত বিমান অভিযান পরিচালনা করেছে। যেখানে এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননে ১২০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লক্ষ্যগুলো গ্রুপের অভিজাত রাদওয়ান বাহিনী এবং অন্যান্য ইউনিটের অন্তর্ভুক্ত।’

এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি ছিল সোমবার ৭ অক্টোবর। এই দিন উপলক্ষে লেবাননের একাধিক ফ্রন্টে যুদ্ধ করেছে ইসরাইল। যা নিয়ে ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এ যুদ্ধই নিশ্চিত করবে যে গত ৭ অক্টোবর তার দেশ সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে না।

বিমান হালমা নিয়ে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও বিমান প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়েছে।

এদিকে পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে বিশ্বশক্তির ‘লজ্জাজনক অক্ষমতা’র নিন্দা করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, এটি এখন সম্পূর্ণ বিস্ফোরণের দ্বারপ্রান্তে যা আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ন্ত্রণ করতে অক্ষম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com