1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

করোনায় খুলনার চার হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনার চার হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার। এর আগের দিনও হাসপাতাল চারটিতে ২২ জনের মৃত্যু হয়।

মারা যাওয়া ২২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার রূপসার মকবুল খান (৮০), লবণচরার নিলুফা ইয়াসমিন (৫৫), খুলনা সদরের মাহবুবুর রহমান (৫৫), ফুলতলার দিপক কুমার দে (৬২) ও রাজিব (২৮), মোংলার মেহেরুন নেছা (৫৩) ও শুক্লা (২৮) এবং দৌলতপুরের আব্দুর রহিম (৬৫)। এছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর টুটপাড়ার আব্দুল কাদের (৬১), খুলনার রূপসার শামিমা আক্তার (৫০), বাগেরহাটের ফকিরহাটের সুভাস দত্ত (৬১), যশোর সদরের সুজনপুরের নূর জাহান (৭৫), নড়াইলের কালিয়ার বাকা এলাকার নাসিমা বেগম (৫৬), চুয়াডাঙ্গার দর্শনা বাজারের আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর নাজিরপুরের সাকিনা বেগম (৬৫), যশোর সদরের বেজপাড়ার দুলাল চন্দ্র ঘোষ (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা বাগমারার আনসার শেখ (৬০) ও দিঘলিয়ার উত্তর চন্দনীমহলের আমেনা বেগম (৮০)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ডুমুরিয়ার আবুল বাশার মোল্লা (৪৬), বটিয়াঘাটার রিজিয়া বেগম(৬৫) ও ঝিনাইদহ কালিগঞ্জের সিরাজুল ইসলাম(৬৫) নামের ৩ রোগী মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com