1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

হরিয়ানা ও জম্মু-কাশ্মিরে হারতে যাচ্ছে বিজেপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভারতের হরিয়ানায় এবার জিতে হ্যাটট্রিক করতে পারবে না বিজেপি। রাজ্যটিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। অন্যদিকে কাশ্মীরে এগিয়ে আছে কংগ্রেসের জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্স (এনসি)। বুথফেরত জরিপ থেকে এই আভাস মিলেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপ বলছে, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ৫৫-৬২টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ঝুলিতে ২০-৩২টি আসন যেতে পারে। সর্বাধিক তিনটি আসনে জননায়ক জনতা পার্টি (জেপিপি) জিততে পারে। তিনটি থেকে ছয়টি আসনে জিততে পারে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে হরিয়ানায় শুরু হওয়া এই ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬১ শতাংশ। এখানে আসন রয়েছে মোট ৯০টি।

হরিয়ানায় কংগ্রেসের বিপুল জয়ের আভাস মিলেছে পিপলস পালসের বুথফেরত জরিপেও। ওই সমীক্ষা অনুযায়ী, ৫৫টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে যেতে পারে ২৬টি আসন। জেপিপি একটি আসনে জিততে পারে। আর আইএনএলডি জিততে পারে দুটি থেকে তিনটি আসনে।

হিন্দুস্তান টাইমস বলছে, ২০১৪ সালের হরিয়ানা বিধানসভা ভোটে ৪৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। অধিকাংশ বুথফেরত জরিপেই তাদের জয়ের আভাস দেওয়া হয়েছিল।

এদিকে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ৯০টির মধ্যে ২৬টি আসন পেতে পারে বিজেপি। আর কংগ্রেস ও এনসি পেতে পারে সর্বোচ্চ ৪৩টি আসন। তবে কোনো দল সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই বুথফেরত জরিপ বলছে। সেখানে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি পেতে পারে ৮ আসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com