1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা।

সংলাপে নির্বাচনের রোডম্যাপ দিতে বলেছি: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি।

শনিবার (০৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সংলাপে নির্বাচন সংস্কার, রোডম্যাপ দিতে বলেছি। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণ বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, প্রশাসন থেকে স্বৈরাচারের নিয়োগকৃত দোসররা এখনো রয়েছে। তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি। ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের। আমরা নতুন ফিটলিস্ট তৈরির কথা বলেছি। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান বিএনপি মহাসচিব। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এ ছাড়াও শেখ হাসিনার পতনের পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হচ্ছেন তাদের আবারও জামিন দেওয়া হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও নিশ্চিতকরণে প্রস্তাব করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com