1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সমর্থন ট্রাম্পের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা। গত মঙ্গলবার ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। নর্থ ক্যারোলাইনাতে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হবে কিনা। সে প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তারা তাকে (বাইডেন) জিজ্ঞাসা করেছিল ইরান সম্পর্কে আপনার ভাবনা কি, আপনি কি ইরানে হামলা করতে যাচ্ছেন? জবাবে তিনি (বাইডেন) বলেছিলেন, যতক্ষণ তারা পারমাণবিক স্থাপনায় হামলা না করে। বাইডেন জবাব দিয়েছিলেন- না। আমরা হামলা করবো না। বুধবার তার কাছে প্রশ্ন করা হয়েছিল- তারা কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করাকে সমর্থন করেন। জবাবে সরাসরি তিনি বলেন- ‘দ্য অ্যানসার ইজ নো’। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ভুল বলেছেন। এটার অর্থ কি এই নয় যে আপনি হামলা করতে যাচ্ছেন না? আমি বলতে চাই- এটা আমাদের জন্য পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবচেয়ে বড় ঝুঁকি। তারা যখন তাকে (বাইডেন) প্রশ্ন করলো তখন উত্তর হওয়া উচিত ছিল প্রথমেই পারমাণবিক স্থাপনায় হামলা করো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com