1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে পাল্টাপাল্টি হামলায়, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে

আহতরা হলেন, ব্রাজিলের সাপোর্টারের চাচা নওয়াব মিয়া (৬০) ও আর্জেন্টিনার তিন সাপোর্টার জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷

প্রথমে বিকেলে একই গ্রামে ব্রাজিলের সাপোর্টার রেজাউলের চাচা নওয়াব মিয়া (৬০)কে একা পেয়ে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। তাকেও বিকেলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়াসহ আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

চাচাকে মারধোরের জেরে মঙ্গলবার রাতে ব্রাজিলের সাপোর্টার রেজাউলের চাচা নওয়াব মিয়ার ছেলে আরমান, ফুল মিয়ার ছেলে আলী হোসেন ও শাহজাহান মিয়ার ছেলে ইসহাক মিয়া আর্জেন্টিনার সাপোর্টার জীবন মিয়ার চাচা মন মিয়ার ছেলে সেলিম, রেনু মিয়ার ছেলে সৈয়দাবুর রহমান ও লাল মিয়ার ছেলে জাকির মিয়াকে বাজারে পেয়ে পেটুনি দেন। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com