1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

যতদিন মহামারি থাকবে ততদিন যুবলীগ মানুষের সেবা করবে: নিখিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যতদিন মহামারি থাকবে ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

বুধবার (৭ জুলাই) রাজধানীর মিরপুরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে করোনার এই মহাসংকটে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিখিল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে আমরা সারাদেশে ৬০ লাখ লোকের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। যতদিন এই মহামারি থাকবে ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে। আমরা স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষার এই মৌসুমে আমরা বৃক্ষরোপণ করছি।

যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ থাকবে ততদিন এই দেশের একটি মানুষও অনাহারে থাকবে না। নেত্রীর সুদৃঢ় নেতৃত্বের বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন এখানে ১০০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করবে।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য এড. শওকত হায়াত, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com