1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হয়েছে আইসিইউতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

মঙ্গ নিউজ বিডি ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিজের বন্দুকের গুলিতেই জখম হয়েছেন তিনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ নাগাদ। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা। মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তার ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। তাই বর্তমানে। আশঙ্কা মুক্ত আছেন এই তারকা।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তার ভক্ত, বাবা-মা ও তার গুরুর আশীর্বাদ তাকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।’

তার ম্যানেজার আরও জানায়, চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণ করছেন। তাই আপাতত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাকে বাসায় পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com