1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাক থেকে ছোড়া ড্রোনের একটিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে অন্য একটি ড্রোন ইলাত বন্দরে আঘাত হেনেছে। এতে ৬৮ বছর বয়সী একজন ও ২৮ বছর বয়সী একজন আহত হয়েছেন।

এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরের কাছে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, তারা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে এক যোগে পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকিতে বিস্ফোরণ এবং গত কয়েকদিন ধরে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com