1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৯২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৪ জন শিশু এবং ৩৯ জন নারী রয়েছে। এ হামলায় আহত হয়েছে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সোমবারই (২৩ সেপ্টেম্বর) সবচেয়ে ভয়াবহ হামলার দিন দেখল লেবানন।

ইসরায়েল বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তারা হামলা বিস্তৃত করছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা সরে যাওয়ার সতর্কবার্তা পেয়েছেন। তাদের হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েলের কর্মকাণ্ডকে বিধ্বংসী যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। আর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল উত্তর সীমান্তের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফেরাতে চায়।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে।

লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com