1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

এবার হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হেরে গেলে আর কখনো নির্বাচন করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হবো।’

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকবে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেন তিনি। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com