1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

আগামীতে রেশন পাবেন পোশাক শ্রমিকরা: শ্রম সচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পোশাক কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের রেশন দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। রেশনের বিষয়টি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। তবে আপাতত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রম সচিব বলেন, ‘দেশের যেসব শ্রমঘন এলাকা রয়েছে যেমন সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে টিসিবির কার্ডের বাইরেও কিভাবে ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বাড়ানো যায় সে ব্যাপারে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। এরমধ্যেই এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বাণিজ্য সচিবকে এরমধ্যেই আমি ডিও প্রেরণ করেছি। আমরা চেষ্টা করছি ওই সব এলাকায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করার, যেন শ্রমিকরা উপকৃত হন।’

শ্রমিকদের স্বল্পমূল্যে এবং সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছি। সরকারি হাসপাতালে এমনিতেই চিকিৎসার খরচ কম। তবে শ্রমঘন এলাকাগুলোতে সরকারি হাসপাতালগুলোতে আলাদা ডেস্ক করা যেতে পারে, অপরদিকে ওইসব এলাকায় যেসব বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিক রয়েছে তাদের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শ্রমিকদের স্বল্প খরচে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা যেতে পারে।’

অপরদিকে পোশাক শিল্পে অস্থিরতার পেছনে বিদেশি ইন্ধনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে জানিয়ে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শ্রম সচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com