1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

কুষ্টিয়ায় একদিনে ১৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৪৩২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসে কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ও ২ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

এ সময় ১ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৪৩২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১০৯ জন, দৌলতপুরের ৭৩ জন, কুমারখালীর ৭৮ জন, ভেড়ামারার ১০২ জন, মিরপুরের ৩৬ জন এবং খোকসার ৩৪ জন রয়েছেন।

এদিকে গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৭২ জনের মৃত্যু হলো।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬২ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭৪৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com