1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আজ ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান, আসতে পারে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যোদ্ধাদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরাইলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে পারে।

মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরাইল। এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আজ ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান। খবর টাইমস অব ইসরাইলের।

তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরাইল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে, তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে। এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। বুধবার হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনিই সব খোলাসা করবেন। আমরা ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব।

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই। আমরা ভাঙব না। আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তার দ্বারা প্রভাবিতও হব না।

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ কী নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরাইলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার ও বুধবার ইসরাইল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কি না তা নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com