1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

যৌথ বাহিনীর অভিযান: ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।

এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরে করে যৌথ বাহিনী।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া ১৫৫টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার ১৫৫টি অস্ত্রের মধ্যে আটটি রিভলবার, ৪৬টি পিস্তল, ১১টি রাইফেল, ১৮টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১৩টি এলজি, ২৪টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএল, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com