1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ আজ থেকে শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে ২০১০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশন অফ ইনকোয়ারি আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ দাখিল করা যাবে।

এই ১৫ দিনে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে বলে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ভিকটিম পরিবারের সদস্যরা সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে, কিংবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে লিখিতভাবে গুমের অভিযোগের তথ্য জানাতে পারবেন।

এ সময়ে অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে আগেই অ্যাপয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।

কমিশনের কার্যালয়ের ঠিকানা- ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা। এছাড়া ই-মেইল যোগাযোগ করা যাবে এই ঠিকানায় – edcommission.bd@gmail.com।

একইসাথে হটলাইনেও যোগাযোগের নম্বর দেয়া হয়েছে – ০১৭০১৬৬২১২০ এবং ০২–৫৮৮১২১২১।

এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গুম হয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে তদন্ত কমিশন। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com