1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

লকডাউন: অকারণে বের হওয়া গ্রেপ্তার আরো ৪২৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লকডাউনের চতুর্থ দিনও রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে করা অবস্থানে। অকারণে বের হওয়া, মাস্ক না পরার অভিযোগে সোমবার (৫ জুলাই) দুপুর ১২টার মধ্যেই ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব মামলায় ৩০৯টি গাড়ির চালককে জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি মামলায় জরিমানা হয়েছে ডিএমপির মিরপুর বিভাগে। সেখানে ৯১টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয় ৩ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া, রমনায় ১ লাখ ১৫ হাজার ৫০০, লালবাগে ১ লাখ ১৪ হাজার ৫০০, মতিঝিলে ৫৩ হাজার, ওয়ারীতে ৪৪ হাজার, তেজগাঁও ৭৪ হাজার ৫০০, গুলশানে ৬৫ হাজার ৫০০ ও উত্তরায় ৯৭ হাজার টাকা জরিমানা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে গত বৃহস্পতিবার থেকে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এদিকে রাজধানীতে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দায়ে বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন ঢাকায় ৫৫০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গ্রেপ্তার করা হয় ২০৮ জনকে। তৃতীয় দিন শনিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬২১ জনকে। সে সময় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয় প্রায় ২০ লাখ টাকা। চতুর্থ দিন রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে গ্রেপ্তার করা হয় ৬১৮ জনকে। এ সময় জরিমানা করা হয় ১২ লাখ ৮১ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com