1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

মায়ের কোলে ফিরলো সেই নবজাতক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার দিনমজুর আব্দুর রশিদের চিকিৎসা করানোর জন্য নবজাতক সন্তানকে দত্তক দিয়েছিলেন তার স্ত্রী রোকেয়া। অবশেষে সেই নবজাতক সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের যে দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছিল, সেই পরিবার থেকে রোববার রাতে ঐ সন্তানকে আবার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. মইনুল হককে সঙ্গে নিয়ে শিশুটির মা কুড়িগ্রামে সেই দম্পতির বাড়িতে যান। আগেই তাদেরকে বিষয়টা জানানো হয়েছিল। রাতেই শিশুটিকে নিয়ে তারা দিনাজপুরে ফেরেন। নবজাতকের বিনিময়ে নেয়া টাকাও ঐ দম্পতিকে ফেরত দেওয়া হয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রচার হয় ঐ নবজাতক সন্তানকে বিক্রি করা হয়েছিল। সোমবার রাতেই জানা যায়, কুড়িগ্রামের একটি পরিবারের কাছে দত্তক দেওয়া ঐ নবজাতক সন্তানকে ফেরত আনতে যান মা রোকেয়াসহ কয়েকজন। যদিও অভাবের কারণে প্রথমে দত্তক দেওয়া সন্তান ফেরত নিতে রাজি হননি রোকেয়া।

জানা গেছে, গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালে চেকআপের জন্য নেয়ার সময় গুলিবিদ্ধ হন আব্দুর রশিদ। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে নিয়ে ফিরে আসেন রাজবাড়ী এলাকায়। কিন্তু ৮ আগস্ট আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। আবার প্রসবের সময় ঘনিয়ে আসায় স্ত্রী রোকেয়ার অবস্থাও ভালো ছিল না।

ওইদিন প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে চাঁদা তুলে রশিদকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন অস্ত্রোপচারে হয় তার। ঐদিনেই বাসায় ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন রোকেয়া। তবে স্বামীর চিকিৎসার খরচ জোগাতে তিনদিন বয়সী সন্তানকে দত্তক দেন রশিদের স্ত্রী রোকেয়া। যে পরিবার নবজাতক সন্তানকে দত্তক নিয়েছিল, তারা রশিদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দেয়।

প্রতিবেশীরা জানান, রশিদ-রোকেয়া দম্পতির কোনো জায়গা-জমি নেই। অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে থাকেন তারা। তাদের পরিবারে আরো একটি সন্তান রয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও রশিদকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ওয়ার্ড জামায়াতের আমির আবদুর রহিম জানান, ভবিষ্যতেও তারা রশিদের পাশে থাকবেন।

দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির হোসেন বলেন, আমরা সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, আন্দোলনে আহতদের মধ্যে যাদের তথ্য আমাদের কাছে কাছে, আমরা তাদের নানাভাবে সহায়তার চেষ্টা করছি। আমরা রশিদ ও তার পরিবারের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com