1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

দাউদকান্দিতে আ’লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাউদকান্দি উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। সোমবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক মো. নূর মোহাম্মদ সেলিম বলেন, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দাউদকান্দি মডেল থানায় ভাংচুর, অস্ত্র লুট ও অগ্নিকান্ডের ঘটনার একটি ভিডিও আওয়ামী লীগের একটি ফেসবুক আইডি থেকে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে থানার অস্ত্রলুট ও ভাংচুরের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। ছড়িয়ে পরা ভিডিওটি যাচাই করলেই সত্যতা পাওয়া যাবে। ফ্যাসিস্ট আ’লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান করছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব হোসেন হিরন, বাবুল মোল্লা, পৌর বিএনপি নেতা মোহাম্মদ আবু মুসা, পৌর যুবদল যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান লিমন, জাসাস পৌর শাখার আহ্বায়ক মোল্লা সোহেল, থানা যুবদল নেতা রোমান মিয়াজী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com