1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ইমরানকে মুক্তি দিতে পাকিস্তানে আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছে তার দলের কর্মীরা। পাঞ্জাবে বিশাল সমাবেশ থেকে তারা এই আল্টিমেটাম দেয়।

সাঞ্জজানি এলাকায় হওয়া সমাবেশে খাইবার পাকতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরি আল্টিমেটামটি ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আইনগতভাবে মুক্তি দেয়া না হরে আমরা তাকে নিজেরাই মুক্ত করব।’

পাকিস্তানের ফেডারেল রাজধানীতে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে এই সমাবেশ হয়। নানা প্রতিবন্ধকতার মধ্যেই ইমরানের সমর্থকেরা ছুটে আসে সেখানে।

ইমরান খান গত আগস্ট থেকে কারাগারে রয়েছেন। আরো আগেই তারা মুক্তি প্রত্যাশিত ছিল। তার বিরুদ্ধে ইদ্দত মামলা খারিজ হওয়ার পরই তিনি মুক্তি পাবেন বলে ধারণা করা হয়েছিল।

কিন্তু তাপর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নতুন তোশাখানা মামলায় তাকে গ্রেফতার দেখায়।

তার বিরুদ্ধে আগের দুটি তোশাখানা মামলার সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

এদিকে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সাথে পিটিআই সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। সূত্র : ডন, দি নিউজ ইন্টারন্যাশনাল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com