1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিবিডি ডেস্ক: কোনো ধর্মের ওপর জোর-জবরদস্তির এখতিয়ার আল্লাহ কাউকে দেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের আবাসভূমি। এ দেশের ৯০ থেকে ৯১ শতাংশ মানুষ ইসলামে বিশ্বাসী। বাকি অন্য ধর্মের যারা আছেন তাদের আমরা সম্মান করি। এ বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রতির এক বৈচিত্র্যময় লীলাভূমি।

তিনি বলেন, আমরা বিগত আন্দোলনে দেখেছি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে মাদরাসার ছাত্ররা। পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা। এটা তো তাদের প্রতিষ্ঠান নয়। তারা জানেন অন্য লোকদের ধর্ম চর্চার অধিকার আল্লাহ তায়ালা দিয়েছেন। তবে সঠিক রাস্তাও জানিয়ে দিয়েছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্ম যার যার নিজস্ব পছন্দ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার অধিকার কারও নেই।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম। সাংবাদিকরা এখন তাদের বিবেক অনুযায়ী কাজ করবেন। চিন্তার জগতে কোনো আপস নেই। সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com