1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এ দেশের মানুষ।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজিসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের হাতকের শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com