1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

‘আ.লীগ ভেবেছিল জামায়াত তাদের ফাঁদে পা দেবে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল জালিম সরকার বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা ভেবেছিল জামায়াত তাদের পাতা ফাঁদে পা দিয়ে সব নষ্ট করে ফেলবে, কিন্তু সেটা আমরা আগেই বুঝতে পেরেছি। আমরা ধৈর্য ধরেছি।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে বক্তৃতা করেন তিনি।

জামায়াত আমির বলেন, এখনও শকুনের ছায়া আছে। সব চাওয়া আল্লাহর কাছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। সুবিচার প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতা অর্জন করতে পারলেও তার স্বাদ পাওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দেশের পরিস্থিতি স্বাভাবিক করা মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি আগের সরকার নষ্ট করে গিয়েছে। এর জন্য যতটা সময় প্রয়োজন সেটা আমরা দেব। কিন্তু সেটা সবচেয়ে কম সময়ের মধ্যে করতে হবে।

তিনি বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক, সবাই মিলে নৈতিকতার পথে মডেল তৈরি করতে পারলেই সবাই নিজের দায়িত্ব পালন করতে বাধ্য হবে, কেউ অন্যায় করতে পারবে না।

বিগত সরকারের সময় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি অভিযোগ করে জামায়াত আমির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার ব্যবস্থা করা হবে। সাংবাদিকরা অবশ্যই দেশাত্মবোধ নিয়ে আমাদের মতো সবার সমালোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com