1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

বন্যাদুর্গত এলাকার জন্য ফায়ার সার্ভিসের কাছে টার্কির ত্রাণসামগ্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বন্যাদুর্গত এলাকার বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণের জন্য ফায়ার সার্ভিসের প্রতি আস্থা রাখলো টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA)। আজ ২৮/০৮/২০২৪ খ্রিঃ তারিখ বুধবার নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিসের নিকট হস্তান্তর করা হয়।

টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA) বন্যাকবলিত অসহায় মানুষের কাছে বিতরণের জন্য মূলত ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় বরাবরে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসীম টিকার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, ঢাকা, বাংলাদেশ-এর পরিচালক, মিস্টার সেভকি মার্থ বারিশ-এর নিকট থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জনাব দিনমনি শর্মা, উপপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উক্ত ত্রাণসামগ্রী গ্রহণ করেন। আগামীকাল থেকে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com